ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৬, ১০:৫২ রাত

বগুড়ার কাহালুতে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়লো মাইক্রোবাস, প্রাণহানী ঘটেনি

বগুড়ার কাহালুতে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়লো মাইক্রোবাস, প্রাণহানী ঘটেনি

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলায় গ্যাস সিলিন্ডার থেকে নির্গত আগুনে পুড়েছে ৭ সিটের একটি মাইক্রোবাস। তবে এ ঘটনায় কোন আহত বা প্রাণহানীর ঘটেনি। আজ শুক্রবার (১৭ এপ্রিল) বেলা পৌনে ২ টার দিকে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর রহিম ফিলিং স্টেশনের পাশে। ওই মাইক্রোবাসের মালিকের নাম শ্যাম বাবু। তার বাড়ি কাহালু উপজেলা নারহট্ট হিন্দুপাড়া গ্রামে।

শ্যাম বাবু জানান, তার মাইক্রোবাসটি (চট্রো,মেট্রো-চ-১১-১৩১২)  গ্যাস চালিত। এটি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা সদর এলাকা থেকে ভাড়ায় চলাচল করে। ঘটনার দিন দুপুরে তিনি চালককে সাথে নিয়ে বিবিরপুকুর রহিম ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে যাওয়ার সময় বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের উপর উঠা মাত্র যান্ত্রিক ত্রুটির কারণে মাইক্রোবাসের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার আগুনে জ্বলে উঠে মাইক্রোবাসে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

এ সময় চালক রাস্তার পাশে মাইক্রোবাসটি থামিয়ে তিনিসহ চালক মাইক্রোবাস থেকে বাইরে ঝাঁপ দেন। এতে তারা দু’জনই প্রাণে রক্ষা পান। এদিকে, সংবাদ পেয়ে কাহালু উপজেলা ফায়ার সাভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মাইক্রোবাসের ব্যাপক ক্ষতি হয়। তবে কোন প্রানহানি ঘটেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়লো মাইক্রোবাস, প্রাণহানী ঘটেনি

প্রধানমন্ত্রীর আগমনের সংবাদে নতুন করে সাজানো হচ্ছে বগুড়া

জিয়া পরিবারের হাত ধরে বগুড়া পৌরসভার তিন বিশেষ পরিবর্তন

বগুড়ার ধুনটে যমুনা নদীর বাঁধের সরকারি গাছ কাটার অভিযোগ

বগুড়ার তালোড়ায় যত্রতত্র গড়ে উঠা মিলের ছাই ও ধুলোয় অতিষ্ঠ এলাকাবাসী

জকসুর উদ্যোগে গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পন্ন, অংশ নিলেন ২৫৫ শিক্ষার্থী