ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬, ০৯:৪৭ রাত

বান্দরবানে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সাদাপাহাড় একাকার মাতামুহুরি নদীর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম (২১) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার মো.সাইফুল্লাহের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, পাঁচ বন্ধুসহ সায়েম সীতাকুণ্ড এলাকা থেকে লামার মাতামুহুরি নদীর পাশে মিনঝিরি হোয়াইট পিক স্টেশন নামে রিসোর্টে বেড়াতে আসেন। রিসোর্টে চেক ইন করে দুপুরে তারা নদীতে গোসলে নামে। গোসলের এক পর্যায়ে পানিতে তলিয়ে যায়। রিসোর্টের লোকজন ও স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে লামা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে লামা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৬ ঘণ্টা অভিযান চালিয়ে সন্ধ্যা ৭টায় মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, নদীতে নিখোঁজ পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েমের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে জড়িত সাবেক যুবদল নেতাসহ ৪ জন আটক

বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা

তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে শহর বিএনপির প্রস্তুতি সভা

বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে পলিটেকনিক শিক্ষার্থী আহত

পঞ্চগড়ে বাসাবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ লিটার পেট্রোল উদ্ধার, জেল-জরিমানা