ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ১২:৩১ দুপুর

নাটোরের লালপুরে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নাটোরের লালপুরে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছবি: দৈনিক করতোয়া ।

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে নির্মাণাধীন ভবনের কাজ করার সময় দো’তলা থেকে পা পিছলে পড়ে শামীম সরকার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার নওপাড়া গ্রামে জালাল উদ্দিনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। মৃত শামীম সরকার উপজেলা নাগশোষা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জালাল উদ্দিনের বাড়িতে নির্মাণ কাজ করার সময় শামীম সরকার অসাবধানতায় পা পিছলে দো’তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং মৃতদেহের পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

ইরান যুদ্ধের কারণে ইউরোপে অস্ত্র সরবরাহ করতে পারছে না যুক্তরাষ্ট্র

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭