ভিডিও মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ এপ্রিল, ২০২৬, ০৫:৪৭ বিকাল

বৈশাখী সাজে চিত্রনায়িকা মিম

বৈশাখী সাজে চিত্রনায়িকা মিম

পহেলা বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব, আর এই উৎসবে নিজেকে রাঙাতে পিছিয়ে নেই শোবিজ তারকারা। ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও মেতেছেন বৈশাখী উল্লাসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে লাল-সাদা শাড়ি আর হাতভর্তি রঙিন চুড়িতে তার নতুন লুক ভক্তদের নজর কেড়েছে।

প্রতি বছরই বৈশাখী সাজে মিম নতুনত্ব নিয়ে আসেন। এবারের সাজে তিনি বেছে নিয়েছেন ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি, যা বাঙালি নারীর শাশ্বত রূপকে ফুটিয়ে তুলেছে। সাজের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল দুই হাতভর্তি বাহারি রঙের কাচের চুড়ি। কানে ঝুমকো, কপালে বড় লাল টিপ আর সতেজ ফুলের মালায় মিম যেন হয়ে উঠেছেন শরতের স্নিগ্ধতা আর বৈশাখের তেজের সংমিশ্রণ।

আরও পড়ুন

এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মিমের রূপের বেশ প্রশংসা করেছেন।

একজন নেটিজেন লিখেছেন, ‘এসো হে বৈশাখ, এসো এসো! সবাইকে ১৪৩৩ বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা।’ আরেকজন লিখেছেন, ‘শুভ নববর্ষ, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈশাখী সাজে চিত্রনায়িকা মিম

বগুড়াকে শিক্ষানগরী ও এডুকেশনাল হাব হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

প্রতিটি দিন রাঙুক নতুন রঙের ছোঁয়ায় : অপু বিশ্বাস

মোহাম্মদপুরে মাইক্রোবাসে আগুন, দগ্ধ ২

নাচে–গানের মাধ্যমে উদযাপিত হলো ‘বৈশাখী শোভাযাত্রা’

ফের ৩ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা আফজাল নাছের