ভিডিও সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৬, ০৭:০১ বিকাল

উসাইন বোল্টের রেকর্ড ভাঙলেন ১৮ বছরের গাউট

গাউট

কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড ভেঙে অনূর্ধ্ব-২০ পর্যায়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন গাউট গাউট। ১৮ বছর বয়সে বোল্টের দ্রুততম সময় ছিল ১৯.৯৩ সেকেন্ড। গাউট সময় নিলেন তার চেয়েও কম। ১৮ বছরের গাউট মাত্র ১৯.৬৭ সেকেন্ডে ২০০ মিটার দৌড় শেষ করে জিতে নিয়েছেন জাতীয় চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক। 

অস্ট্রেলিয়ার অ্যাথলেটিকস ইতিহাসে গাউটই প্রথম। এর আগে কোনো অজি স্প্রিন্টার ২০ সেকেন্ডের নিচে ২০০ মিটার শেষ করতে পারেননি। এমন দুর্দান্ত কীর্তি গড়ার পর গাউট বললেন, ‘আমি এর জন্যই অপেক্ষা করছিলাম।’ 

কিছুদিন ধরেই গাউটকে উসাইন বোল্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার লম্বা ধাপে পা ফেলা, সোজা হয়ে দৌড়ানো এবং শেষ দিকের বিধ্বংসী গতির কারণে তাকে ‘পরবর্তী বোল্ট’ বলছেন অনেকেই।

আরও পড়ুন

গাউটের নজর এখন আসন্ন অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের দিকে। তিনি বলেন, ‘আমি এখনো মাত্র ১৮ বছর বয়সী। আমি অবশ্যই আরও জোরে দৌড়াতে পারি।’

 

বোল্টের সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বেশ বিনয়ী। তিনি বলেন, ‘দিন শেষে আমি তো আমিই। আমি আমার কাজ করছি। আমার কোনো চাপ নেই। ট্র্যাকে নামলে শুধু ট্র্যাক আর আমার স্পাইক নিয়েই ভাবি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে যানজটমুক্ত করতে প্রকল্প গ্রহণে বুয়েটের প্রতিনিধিদলের সড়ক পরিদর্শন

শাবিপ্রবির প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন ফি ৬০০ টাকা

বাংলাদেশ হোন্ডার নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা

যেভাবে রান্না করবেন ইলিশ মাছের মালাইকারি

উসাইন বোল্টের রেকর্ড ভাঙলেন ১৮ বছরের গাউট

ঘুম থেকে উঠেই ফোন হাতে নেন? কী ক্ষতি হচ্ছে জানুন