ভিডিও সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৬, ০৪:১৭ দুপুর

নেত্রকোণায় পাচারকালে ১ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

নেত্রকোণায় পাচারকালে ১ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় নেত্রকোণা জেলার সদর উপজেলার চকপাড়া এলাকায় প্রায় এক হাজার লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করেছে জেলা প্রশাসন।

গতকাল রবিবার ১২ এপ্রিল রাতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান আসিফ।

এ ঘটনায় বকুল (৪০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান সূত্রে জানা যায়, নেত্রকোণা থেকে একটি পিকআপ ভ্যানযোগে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল পাচার করা হচ্ছিল। স্থানীয়দের সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে পিকআপ ভ্যান থেকে ৬টি ড্রামে রাখা প্রায় ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার পেট্রোল জব্দ করে। এ সময় ওই জ্বালানি তেলের মালিক দাবি করা বকুলকে আটক করা হয়।

আরও পড়ুন

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে তাকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় পাচারকালে ১ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

মঙ্গল শোভাযাত্রাই কি পহেলা বৈশাখের একমাত্র মোটিফ?

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

অনন্য মাইলফলকে ম্যাক্সওয়েল

ইসরায়েলি কর্মকাণ্ড ‘অত্যাচার’, সামরিক পদক্ষেপের ইঙ্গিত এরদোয়ানের

নলছিটিতে দুর্বৃত্তের হামলায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত