ভিডিও সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৬, ০৩:৫০ দুপুর

জুলাইয়ের বিপরীতে অবস্থান নিয়ে এ সরকার পার পাবে না : জামায়াত আমির

জুলাইয়ের বিপরীতে অবস্থান নিয়ে এ সরকার পার পাবে না : জামায়াত আমির,ছবি: সংগৃহীত।

জামায়াত আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে। কিন্তু জুলাইয়ের বিপরীতে অবস্থান নিয়ে এ সরকার পার পাবে না। 

আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর আইডিইবি’র মুক্তিযোদ্ধা হলে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আয়োজিত জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন। এসময় গণভোটের রায় বাস্তবায়ন ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলন আরও বৃহৎ রূপ লাভ করবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। ডা. শফিকুর রহমান বলেন, সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে। কিন্তু জুলাইয়ের বিপরীতে অবস্থান নিয়ে এ সরকার পার পাবে না।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে যে আন্দোলন শুরু হয়েছে, তা সফল না হওয়া পর্যন্ত থামবে না, বরং বৃহৎ রূপ লাভ করবে। জামায়াতের আমির বলেন, এই গণঅভ্যুত্থান কেবল শিক্ষিত ছাত্র বা রাজনীতিবিদদের আন্দোলন নয়। প্রায় ১৪০০ শহিদের মধ্যে ১২০০ শহিদের বাড়িতে আমার ব্যক্তিগতভাবে যাওয়ার সুযোগ হয়েছে। এই শহিদদের ৬২ শতাংশই শ্রমিক। তারা কি কোটার বৈষম্যের বিরুদ্ধে নেমেছিল? কোটার বৈষম্যের বিরুদ্ধে নেমেছিল আমাদের যুবসমাজ ও ছাত্র সমাজ। শ্রমিকরা নেমেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে; তারা নেমেছিল একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে।

আরও পড়ুন

তিনি সংসদের বর্তমান অবস্থাকে ‘জুলাই প্রোডাক্ট’ হিসেবে অভিহিত করে বলেন, জুলাই নেই তো আমরাও নেই। জুলাই আছে বলেই আমরা আছি, জুলাই আছে বলেই সরকার ও বিরোধী দল আছে। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। গণভোটের রায়ের মাধ্যমে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। এর জন্য প্রয়োজন হলে আবারও জীবন দেব।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের বিপরীতে অবস্থান নিয়ে এ সরকার পার পাবে না : জামায়াত আমির

চুয়াডাঙ্গা সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক

১০ সোনার বারসহ পাচারকারী আটক

কৃষক কার্ড উদ্বোধন দেশবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী

ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫

রংপুরে এএসআই মিয়ারুল হত্যা মামলায় মাদককারবারির মৃত্যুদন্ড