ভিডিও সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৬, ০২:১৩ দুপুর

ট্রাম্পের নৌ অবরোধের হুমকি হাস্যকর : ইরানের নৌবাহিনী প্রধান

ট্রাম্পের নৌ অবরোধের হুমকি হাস্যকর : ইরানের নৌবাহিনী প্রধান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি ঘিরে নৌ অবরোধ আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে অত্যন্ত হাস্যকর বলে জানিয়েছেন ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানি সামরিক বাহিনী এ অঞ্চলে মার্কিন নৌবহরের প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের নৌবাহিনীর সাহসী সদস্যরা এ অঞ্চলে আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীর সব ধরনের চলাচল অনুসরণ ও পর্যবেক্ষণ করছে।

ফেব্রুয়ারি ২৮ তারিখে যুক্তরাষ্ট্র-ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলে সীমাবদ্ধতা আরোপ করেছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর না হওয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এই পানিপথ ব্যবহার করতে না দেওয়ার ঘোষণা দেয় ইরান। তেহরান মিত্র দেশগুলোর জাহাজ চলাচলে অনুমোদন দিলেও আগ্রাসী দেশ ও তাদের সমর্থকদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। 

আরও পড়ুন

ইরানের পার্লামেন্ট জাতীয় মুদ্রায় ট্রানজিট ফি আরোপ এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলি জাহাজ সরাসরি নিষিদ্ধ করার জন্য একটি খসড়া আইন এগিয়ে নিয়েছে বলে জানা গেছে। সূত্র : প্রেস টিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের নৌ অবরোধের হুমকি হাস্যকর : ইরানের নৌবাহিনী প্রধান

৯ ক্ষেত্রে ব্যয় কমালো সরকার

ইরানের সব বন্দর অবরোধ করছে মার্কিন বাহিনী

রাজধানীসহ ১৬ জেলায় বইছে তাপপ্রবাহ

আগামী সপ্তাহে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলে দেবে ভারত

এনএসসি’র কোনো এখতিয়ার নেই বোর্ড ভেঙে দেওয়ার : বুলবুল