দেশে আর নতুন কোন ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হতে দেয়া হবেনা : অধ্যক্ষ শাহাবুদ্দিন
১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, কালক্ষেপন না করে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করুন। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আইন ও মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষের ভোটাধিকার হরণ করেছে। বিনাভোটে, মধ্যরাতের ভোটে ও ডামি নির্বাচন দিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে নিজেদের করে নিয়েছিল। তাদের শেষ রক্ষা হয়নি।
ছাত্র-জনতার আন্দোলনে শুধু গদি নয়, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এদেশে আবারও যদি কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার স্বপ্ন না দেখে অতীতের ফ্যাসিস্টদের পরিনতির ইতিহাস স্মরণে রাখা উচিত। দেশপ্রেমিক ছাত্র-জনতা দেশে আর নতুন কোন ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হতে দিবেনা। তিনি আজ রোববার (১২ এপ্রিল) বিকেলে বগুড়া শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় প্রতিষ্ঠার দাবিতে বগুড়া শহর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বগুড়া শহর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও শহর জামায়াতের সহকারী সেক্রটারি এড. আল-আমিনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এনসিপির জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানছুুরুর রহমান, শহর সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেদ, জেলা কর্মপরিষদ সদস্য নুর মোহাম্মাদ আবু তাহের।
আরও পড়ুনউপস্থিত ছিলেন, জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা আহবায়ক শাহরিয়ার জুহিন, শহর কর্মপরিষদ সদস্য এড. রিয়াজ উদ্দিন, আজগর আলী, আব্দুল হামিদ বেগ, এড. শাহিন মিয়া, হেদাইতুল ইসলাম, আব্দুস সালাম তুহিন, এড. নূরুল ইসলাম আকন্দ, জেলা কর্মপরিষদ সদস্য রেজাউল করিম বাচ্চু, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুল মমিন, শহর শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি মাস্টার আনোয়ারুল ইসলাম, গাবতলি থানা আমীর মাওলানা ইউনুস আলী, কাহালু থানা আমীর মাওলানা শাহিদা খান প্রমুখ।
মন্তব্য করুন







