ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ০১:৫১ দুপুর

ঘরের মাঠে হোঁচট রিয়ালের

ঘরের মাঠে হোঁচট রিয়ালের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লা লিগায় জিরোনার বিপক্ষে জিততে পারলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে নামাতে পারতো রিয়াল মাদ্রিদ। কিন্তু শিরোপার পথে আবারও পয়েন্ট হারালো লস ব্লাঙ্কোস। জিরোনার সঙ্গে ড্র করেছে ১-১ গোলে! তাতে লা লিগা জয়ের ক্ষীণ সম্ভাবনাতে আরও বড় ধাক্কা খেয়েছে তারা।

এই ড্রয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন রিয়াল। এখন হান্সি ফ্লিকের বার্সা ডার্বিতে জিতলে ব্যবধান বেড়ে দাঁড়াবে ৯ পয়েন্টে। বিরতির ছয় মিনিট পর সান্তিয়াগো বার্নাব্যুতে ফেদেরিকো ভালভার্দে বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করে লস ব্লাঙ্কোসকে এগিয়ে দেন। তবে ১১ মিনিট পরই সমতা ফেরান জিরোনার থমাস লেমার। ডান দিক দিয়ে দৌড়ে ঢুকে আন্দ্রি লুনিনকে পরাস্ত করেন তিনি। এরপর আর কোনো জবাব খুঁজে পায়নি স্বাগতিকরা। এই সময় কিলিয়ান এমবাপ্পের একটি পেনাল্টির আবেদনও নাকচ হয়ে যায়।

এর আগে গত সপ্তাহে মায়োর্কার বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছেও ২-১ গোলে হেরেছে তারা। কোচ আলভারো আরবেলোয়া মায়োর্কার বিপক্ষে ইউরোপিয়ান ম্যাচের প্রস্তুতির জন্য দুর্বল একাদশ নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। যা শেষ পর্যন্ত বুমেরাং হয়েছে। পরে ১২তম স্থানে থাকা জিরোনার বিপক্ষে পূর্ণ শক্তির দল মাঠে নামালেও কাঙ্ক্ষিত ফল পাননি। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র কিংবা জুড বেলিংহামের মতো তারকারা কেউই প্রথমার্ধে আহামরি কিছু করতে পারেননি। বিরতির পর ম্যাচে গতি এলেও জিরোনার সমতাসূচক গোল স্বাগতিকদের আবারও বিপদে তোলে। 

আরও পড়ুন

এখনও সাতটি ম্যাচ বাকি। কিন্তু ঘরোয়া ও ইউরোপীয় প্রতিযোগিতায় রিয়ালের ছন্দহীন পারফরম্যান্সে শিরোপা ধরে রাখার লড়াইয়ে এখন বার্সেলোনাই স্পষ্ট এগিয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরের মাঠে হোঁচট রিয়ালের

ইরানের নেতাদের শুধু আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে : ডোনাল্ড ট্রাম্প

দলীয় আদর্শে বিশ্বাসী যে কেউ মনোনয়নপত্র নিতে পারবেন : রিজভী

পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

বগুড়ার শিল্পায়ন: অপেক্ষমাণ প্রতিশ্রুতি