ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ রাত

ঠাকুরগাঁওয়ে অটোচাপায় স্কুলছাত্র নিহত

ঠাকুরগাঁওয়ে অটোচাপায় স্কুলছাত্র নিহত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় অজ্ঞাতনামা অটোরিকশার ধাক্কায় আশরাফুল ইসলাম মাাংফ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শিংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ ওই এলাকার বাসিন্দা মো. রশিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মারুফ তার নানাবাড়ি খামার ভোপলা এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে শিংপাড়া ইক্ষু খামারের পশ্চিমপাশে একটি পাকা সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা অটোরিকশা দ্রুতগতিতে এসে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মারুফ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

আরও পড়ুন

এ ঘটনায় নিহতের বাবা মো. রশিদুল ইসলাম অজ্ঞাতনামা অটোরিকশা চালকের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি সড়ক পরিবহন আইনে সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে।ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং অভিযুক্ত অটোরিকশা চালককে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড

জ্বালানি সংকটে বন্ধ খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি