ভিডিও বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ রাত

গাইবান্ধায় অবৈধ পেট্রোল মজুত ডিপো মালিকের কারাদন্ড

গাইবান্ধায় অবৈধ পেট্রোল মজুত ডিপো মালিকের কারাদন্ড

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার হাঁট ভরতখালী এলাকায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে বিতরণের অভিযোগে এক জ্বালানি ডিপো মালিককে অর্থদন্ড ও কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পেট্রোলিয়াম আইনে ডিপো মালিক আবুল কালাম আজাদ অলককে মামলায় ১ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল কবীর।

অভিযান চলাকালে ওই ডিপো থেকে প্রায় ৫শ’ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। এসময় উপস্থিত ছিলেন সাঘাটা থানা পুলিশের এসআই ও মামলার প্রসিকিউটর জিয়াউর রহমান, ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসানুর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, এটি ওই ডিপোর বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো অভিযান। এর আগে গত ২৯ মার্চ অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১২শ’ লিটার পেট্রোল জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

এলাকাবাসীর অভিযোগ করেন, অবৈধ মজুদ ও সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষকে বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে পাম্পে তেল নিতে আসা রাকিবুল হাসান বলেন, ‘এভাবে সিন্ডিকেটের কারণে সরকারের বদনাম হচ্ছে। এরা তেল কোথা থেকে পায়, তা খতিয়ে দেখা দরকার।’

এ বিষয়ে ট্যাগ অফিসার হাসানুর রহমান বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানতেন না এবং ডিপো মালিক তাকে অবহিত করেননি। অন্যদিকে ইউএনও মো. আশরাফুল কবীর জানান, অভিযুক্ত ব্যক্তির কোনো বৈধ লাইসেন্স নেই। জব্দকৃত তেল ট্যাগ অফিসারের তদারকিতে ভোক্তাদের মাঝে বিক্রি করে আদায়ক অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, একই দিনে অভিযান শেষে ফেরার পথে পবন তাইড় গ্রামে আব্দুল করীম নামে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা জরিমানা প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে প্রথমবার মতো পেঁয়াজের বীজ উৎপাদনে কৃষকের সাফল্য

হাতির পিঠে চড়ে যুবকের বরযাত্রা কনে এলো ঘোড়ার গাড়িতে

বগুড়ায় এক প্রার্থীর পোলিং এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন ৪৯২টি

নওগাঁর আত্রাইয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন উদ্যোক্তা শফিকুল ইসলাম 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিয়ম বহির্ভূত পণ্য বিক্রি, তিন দোকানিকে জরিমানা

বগুড়ার দুপচাঁচিয়ায় নববর্ষকে সামনে রেখে মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছে