ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ০৬:৩২ বিকাল

ঠাকুরগাঁওয়ে কুলিক নদে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে কুলিক নদে ডুবে শিশুর মৃত্যু

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে কুলিক নদের ধারে মা কে খুঁজতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে গিয়ে আজাদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেল অনুমানিক ৪টায় হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া পূর্ব ঝাঁরবাড়ি গ্রামের পাশে কুলিক নদে। মৃত আজাদ ওই গ্রামের নুর আলমের ছেলে।

জানা যায়, কুলিক নদের ধারে ভুট্টার ক্ষেতে আজাদের মা গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল। এসময় শিশু আজাদ বাড়িতে মাকে না পেয়ে খুঁজতে নদের ধারে যায়। সেখানে গ্রামের সহপাঠীদের সাথে নদে গোসল করতে নামলে পানিতে পড়ে তলিয়ে যায়। তাদের চিৎকার শুনে তাকে উদ্ধারের জন্য আশপাশের লোকজন নদে দীর্ঘক্ষণ তল্লাশি করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

আরও পড়ুন

হরিপুর থানার ওসি তদন্ত শরীফ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

ইরান যুদ্ধের কারণে ইউরোপে অস্ত্র সরবরাহ করতে পারছে না যুক্তরাষ্ট্র

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭