ভিডিও বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ১২:০৯ দুপুর

বগুড়ায় উপনির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার প্রায় ১৮ শতাংশ

বগুড়ায় উপনির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার প্রায় ১৮ শতাংশ, ছবি: দৈনিক করতোয়া ।

অনলাইনডেস্ক: বগুড়া সদর ৬ (সংসদীয় ৩৯) আসন শূন্য থাকায় নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী আজ বৃহস্পতিবার(৯এপ্রিল) শুরু হয়েছে উপনির্বাচন।

বগুড়া সদর ৬ আসনের উপনির্বাচনে পৌরসভার ৮ নং ওয়ার্ডের  সেউজগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন মোঃ মহিউদ্দীন। তিনি জানান  কেন্দ্রটির সব ভোটার পুরুষ ।  এই কেন্দ্রে মোট ভোটার ২৬৩৯।  সকাল সাড়ে সাতটায় যথাসময়ে ভোট নেওয়ার জন্য তিনি ও দায়িত্বশীলরা প্রস্তুত থাকলেও ভোটার উপস্থিতি ছিলো একেবারেই নগণ্য।  চলবে বিকাল ৪:৩০টা পর্যন্ত।  কেন্দ্রটির নিরাপত্তায় পাঁচ জন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য নিয়োজিত আছেন। এছাড়াও, ৫ জন সহকারী প্রিজািডিং অফিসারের সাথে ১১ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করছেন ৷

ছবিটি বগুড়া ঠনঠনিয়া নূরুল আলা নূর মাদরাসা ভোট কেন্দ্র থেকে সকাল ৮:২০ ঘটিকায় তোলা হয়েছে। 

 বগুড়া সদর উপনির্বাচনের জিলা স্কুল, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ,ঠনঠনিয়া নূরুল আলা নূর মাদরাসা, মালগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, সেন্ট্রাল হাইস্কুল ও সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোটার উপস্থিতি ছিলো নগন্য। সকালে সরেজমিনে এই কেন্দ্রগুলোতে দেখা যায়, নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলায় নিয়োজিত সোন,পুলিশ,এপিবিএন,বিজিবি,আনসার সদস্য, গণমাধ্যমকর্মী ও নির্বাচনের কাজে দায়িত্বশীলদের উপস্থিতি থাকলেও ভোটারদের উপস্থিতি ছিলো তুলনামূলক খুবই কম।

ছবিটি বগুড়া জিলা স্কুল ভোট কেন্দ্র থেকে সকাল ৮:৩০ ঘটিকায় তোলা হয়েছে। 

জেলা রিটার্নিং কর্মকর্তা আছিয়া খাতুনের স্বাক্ষরিত পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন ২ অনুযায়ী শতকরা ৭.০২৩ শতাংশ ভোট পড়েছে বেলা ১০টা পর্যন্ত। গণমাধ্যমে পাঠানো এই পর্যবেক্ষণ প্রতিবেদনটি পোস্টাল ব্যালট ব্যতীত বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

সকালে হাসনা জাহান ভান্ডারী স্কুলে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা এবং সেউজগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল। ভোটকেন্দ্রগুলোতে বেলা  বাড়ার সাথে ভোটার উপস্থিতির হার বৃদ্ধি পাবে বলে আশা করছেন প্রার্থীদের নেতা-কর্মী ও সাধারণ উৎসুক জনতা।

জেলা রিটার্নিং কর্মকর্তা আছিয়া খাতুনের স্বাক্ষরিত পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন ৩ অনুযায়ী ভোটার উপস্থিতি কিছুটা বৃদ্ধি পেয়ে  শতকরা ১৭.৫৩ শতাংশ ভোট পড়েছে বেলা ১২টা পর্যন্ত। গণমাধ্যমে পাঠানো এই পর্যবেক্ষণ প্রতিবেদনটি পোস্টাল ব্যালট ব্যতীত বলে উল্লেখ করা হয়েছে। বগুড়া সদরে মোট ভোটার রয়েছে ৪,৫৪,০৪৩ জন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি রোকেয়া হলের ভিপি প্রার্থী ও এনসিপি নেত্রী রাফিয়া রাফি মারা গিয়েছেন

বগুড়ায় উপনির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার প্রায় ১৮ শতাংশ

দেশের বাজারে স্বর্ণের বড় মূল্যহ্রাস

আবু সাঈদের সহোদরেরা খুনিদের ফাঁসি চেয়েছেন

পাকিস্তানের ইসলামাবাদে ২ দিনের আকস্মিক ছুটি

আবু সাঈদ হত্যা মামলার আসামিরা ট্রাইব্যুনালে