ভিডিও শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ১১:৩৭ রাত

দিনাজপুরের চিরিরবন্দরে শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ গ্রেফতার

দিনাজপুরের চিরিরবন্দরে শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ গ্রেফতার

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে শিশু (৫) ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা ও এজাহার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের উত্তর নওখৈড় এলাকার বৃদ্ধ সহির উদ্দিন (৭০) বাড়িতে কেউ না থাকার সুযোগে কৌশলে ফুঁসলিয়ে প্রতিবেশি নাতনীকে ধর্ষণের চেষ্টা করে।

এরপর ভুক্তভোগী শিশুটি বাড়িতে এসে তার দাদা ও দাদিকে জানালে বিষয়টি জানাজানি হয়। এঘটনায় ভুক্তভোগী শিশুর দাদি বাদি হয়ে রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশের এসআই আব্দুল ওহাবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ওই বৃদ্ধকে গ্রেফতার করে।

আরও পড়ুন

থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, ওই শিশুটির বাবা মা গার্মেন্টেসে চাকরি করায় দাদি বাদি হয়ে থানায় এজাহার দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বৃদ্ধকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিৎকার না দিলে আমাকে ধর্ষণের চেষ্টা করতো : অভিনেত্রী ফারিন খান

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ যশোর গড়তে চাই : অনিন্দ্য ইসলাম অমিত

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলা

বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে: আমিনুল হক

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে : জামায়াত

চট্টগ্রামের কর্ণফুলীতে মাছবাহী পিকআপের ধাক্কায় কিশোর নিহত