ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ০৬:২৬ বিকাল

সরকারি হাসপাতালের কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার

সরকারি হাসপাতালের কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের স্টাফ কোয়ার্টারের শ্রাবণ পালের বাসায় একটি সাপ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

এ সময় তারা দ্রুত বাসা থেকে বের হয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনতিয়া তাসমিম বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে মুঠোফোনে অবহিত করেন।খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা বাসার ভেন্টিলেটরের ভেতরে একটি কালনাগিনী সাপ দেখতে পান। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

সজল দেব জানান, উদ্ধারকৃত সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকারেরও কোনো অনিয়ম বা দুর্নীতি থাকলে তা খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা

সরকারি হাসপাতালের কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার

দলীয় মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

ইলেকট্রিক কেটলির বহুমুখী ব্যবহার : যা আপনি আগে ভাবেননি

ভোলায় হাসপাতালে চিকিৎসাধীন নারীকে ধর্ষণ, ক্লিনিকের দালাল আটক

সাবেক স্পিকার শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ