ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ০১:২০ দুপুর

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী, ছবি: সংগৃহীত।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। 

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, স্বাস্থ্য খাতে জনবল সংকট দূর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ধাপে ধাপে নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ইতোমধ্যে বিভিন্ন বিসিএস’র মাধ্যমে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। ৪৮তম বিসিএস’র মাধ্যমে দুই হাজার ৯৮৪ জন সহকারী সার্জন ও ২৭৯ জন ডেন্টাল সার্জন, ৪৪তম বিসিএস’র মাধ্যমে ১৮ জন সহকারী সার্জন (এমবিবিএস) ও ২২ জন ডেন্টাল সার্জন এবং ২০২৫ সালের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএস’র মাধ্যমে ১৬২ জন সহকারী সার্জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল পরিস্থিতি তুলে ধরে বলেন, সেখানে চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীর মোট ১৯৬টি পদের মধ্যে বর্তমানে ১৩৮ জন কর্মরত আছেন এবং ৫৮টি পদ শূন্য রয়েছে। চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীর বিভিন্ন পদে এখনো শূন্যতা রয়েছে। এছাড়া চিকিৎসকদের প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত মোট ৩১ পদের বিপরীতে কর্মরত আছেন ২১ জন এবং ১০টি পদ শূন্য রয়েছে। নার্সদের ক্ষেত্রে মোট ৩৬টি পদের মধ্যে ৩৫টিতে জনবল আছে এবং একটি পদ শূন্য রয়েছে। ১১তম থেকে ১৬তম গ্রেডভুক্ত কর্মচারীদের মোট ১০২ পদের মধ্যে ৬৭টিতে জনবল আছে এবং ৩৫টি পদ শূন্য রয়েছে। ১৭তম থেকে ২০তম গ্রেডে মোট ২৭টি পদের বিপরীতে ১৫টি জনবল আছে এবং ১২ পদ শূন্য রয়েছে। 

মন্ত্রী বলেন, এসব শূন্য পদ পূরণের কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে এবং ধারাবাহিকভাবে নিয়োগ ও পদায়নের মাধ্যমে পর্যায়ক্রমে সব পদ পূরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল পাস

যুদ্ধে আমরা জিতেছি, আমরাই হরমুজে টোল আদায় করবো : ট্রাম্প

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জ্বালানি সাশ্রয়ে ঢাবির অফিস সময়সূচি পরিবর্তন

তেলের দাম বৃদ্ধি বিষয়ে সংসদে যা বললেন জ্বালানিমন্ত্রী