ভিডিও সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৬, ১১:১২ রাত

গাইবান্ধার মহিমাগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ও জরিমানা

গাইবান্ধার মহিমাগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ও জরিমানা

মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার মহিমাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে ব্যাটারি গলিয়ে পরিবেশ দূষণের দায়ে একটি কারখানার কার্যক্রম বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর এলাকায় আদর্শ ব্যাটারি হাউজ নামের ওই কারখানায় এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক উত্তম কুমারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোবিন্দঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান।

আরও পড়ুন

নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র না থাকায় কারখানাটির কার্যক্রম বন্ধ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সাথে কারখানার মালিক বেলাল হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার মহিমাগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ও জরিমানা

‘অন‍্যায় করার জন‍্য ক্ষমাপ্রার্থী, সরকার আমাদের একটা জায়গা করে দিক’

বগুড়ায় ডিজেল সংগ্রহে কৃষকের ভোগান্তি থাকলেও ব্যাহত হচ্ছে না সেচ কার্যক্রম

জয়পুরহাটের পাঁচবিবিতে দাম বেশি নেওয়ায় মোবাইল কোর্টে জরিমানা

বগুড়া আদমদীঘির সাঁতারু জাহিদ পেলেন কৃতী সংবর্ধনা, স্বপ্নের ‘বাংলা চ্যানেল’ জয়ী

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’, ১১ দিনে ২৩ জনের জেল