ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নুপুর চুরির অভিযোগে নারীকে নির্যাতন, মাথা ন্যাড়া স্বামীর
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: পায়ের নুপুর চুরি করার অপরাধে এক নারীকে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। একই ঘটনায় মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে ওই নারীর স্বামীর। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই নারীর নাম রুপালী ও তার স্বামীর নাম ইমরান।
জানা যায়, এলাকায় সাজ্জাদ নামে এক ব্যক্তির মেয়ের পায়ের নুপুর খুলে নেয়ার অভিযোগে রুপালী ও তার স্বামীকে আটক করে নর্থ পয়েন্ট স্কুলের ৩ নম্বর ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি ভবনের বারান্দার খুঁটিতে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয় তাকে। একইসাথে মাথা ন্যাড়া করে দেওয়া হয় তার স্বামীর।
আরও পড়ুনপরে ইমরানকে ছেড়ে দেওয়া হলেও রুপালীকে পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়। থানায় তার বিরুদ্ধে চুরির মামলা করে ওই শিশুর ভাই সৌরভ। পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকীম জানান, জনতা রুপালীকে আটক করে থানায় দেয়। তার বিরুদ্ধে নুপুর চুরির মামলা করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন



_medium_1775490642.jpg)



