বাড়তি অকটেন না পেয়ে ট্যাগ অফিসারের ওপর হামলা
খাগড়াছড়ি পৌর শহরে অকটেন না পেয়ে ট্যাগ অফিসারের ওপর হামলা করে হাত ভেঙে দিয়েছে কয়েকজন দুর্বৃত্ত।
আজ সোমবার (৬ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মহাজন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। আহত ট্যাগ অফিসার হেমন্ত চাকমা খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী।
জানা যায়, রেশনিং অনুসারে খাগড়াছড়ি পৌর শহরের মেহেরুন নেছা ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে জ্বালানী তেল বিতরণ শুরু হয়। এ সময় ৫শ টাকার অকটেন বিতরণ করা হলেও কয়েকজন যুবক প্লাষ্টিকের বোতলে অতিরিক্ত অকটেন দাবি করে। এ সময় ট্যাগ অফিসার হেমন্ত চাকমা অতিরিক্ত তেল দিতে অস্বীকৃতি জানান।
পরে দুপুরে মহাজন পাড়া এলাকায় দুপুরের খাবার খেতে গেলে ওই যুবকরা হেমন্ত চাকমাকে দোকান থেকে বের করে লাঠিসোঠা দিয়ে মেরে হাত ভেঙে দেয়। পরে স্থানীয়রা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুনখাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1775488971.jpg)

_medium_1775488397.jpg)

