ভিডিও সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৬, ০৬:৫৬ বিকাল

২০২৬ সালের প্রথম প্রান্তিকে ৪,০০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন করলো ব্যাংক এশিয়া

২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–- মার্চ) ৪,০০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন করেছে ব্যাংক এশিয়া। এ অর্জন ব্যাংকের প্রতি গ্রাহকদের দৃঢ় আস্থা এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি ব্যাংকের অবিচল অঙ্গীকারের প্রতিফলন। 
ব্যাংক এশিয়ার গ্রাহক-কেন্দ্রিক সেবা, উদ্ভাবনী ব্যাংকিং সমাধান এবং দক্ষ আর্থিক ব্যবস্থাপনা এ সাফল্যের অন্যতম কারণ। ব্যাংকের প্রতি ব্যক্তি, কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের আস্থা ও নির্ভরতায় ডিপোজিট প্রবৃদ্ধির এই ধারা তৈরী হয়েছে। 

এ সাফল্য উদযাপন উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেন সহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পর্ষদ এ অর্জনে ব্যাংকের কর্মীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং এ ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ডিজিটাল রূপান্তর, উন্নত গ্রাাহকসেবা এবং বহুমুখী পণ্যসেবার মাধ্যমে ব্যাংক এশিয়া দেশের ব্যাংকিং খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করে তুলেছে। ভবিষ্যতেও এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার ব্যাপারে ব্যাংক এশিয়া বদ্ধপরিকর।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ সালের প্রথম প্রান্তিকে ৪,০০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন করলো ব্যাংক এশিয়া

তিন তারকার ছেড়ে দেওয়া চরিত্রে বাজিমাত করলেন অক্ষয় খান্না

মে মাসেই ১৫০ ডলার ছাড়াতে পারে জ্বালানি তেলের দাম

কাল বগুড়ায় ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হবেন কনকচাঁপা

গ্রিন ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন

হামে ২২ দিনে ২০ জনের মৃত্যু