সাফ খেলতে ভারত যাবে না পাকিস্তান দল
স্পোর্টস ডেস্ক : সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিচ্ছে না পাকিস্তান। চলমান কূটনৈতিক টানাপোড়েনের প্রভাবেই টুর্নামেন্টে অংশ নেওয়া হচ্ছে না দলটির। টুর্নামেন্টটি এবার ছয় দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত ভারতের গোয়ার ফাতোরদায় দক্ষিণ এশিয়ার এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট হবে। শুরুতে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) সাতটি সদস্য দেশের অংশগ্রহণের পরিকল্পনা করলেও নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি। ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘পাকিস্তান অংশ নেবে না। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেছে। মনে হচ্ছে, পাকিস্তান সরকার দলটিকে ভারতে পাঠাতে আগ্রহী নয়।’
পাকিস্তান-ভারতের সম্পর্কটা অবশ্য এতটা তিক্ত ছিল না। ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পাকিস্তান পুরুষ ফুটবল দল ভারতে সফর করেছিল-যা কয়েক বছর পর দেশটিতে তাদের প্রত্যাবর্তন ছিল। পাকিস্তানের অনুপস্থিতিতে এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নেওয় দল ছয়টি হলো-ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। আয়োজকরা জানিয়েছেন, সংশোধিত সূচি অনুযায়ী নির্ধারিত সময়েই টুর্নামেন্ট আয়োজন করা হবে।
আরও পড়ুন
মন্তব্য করুন






_medium_1775387959.jpg)

