ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ এপ্রিল, ২০২৬, ০৬:৫২ বিকাল

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের রাজপথে নামার আহ্বান নাহিদের

দুপুরে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে এমন মন্তব্য করেছেন তিনি

বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টাদের মাঠে নামার আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম।
 
আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে এমন মন্তব্য করেছেন তিনি।
 
নাহিদ ইসলাম বলেন, শুনতে পাচ্ছি, বিভিন্ন যে অধ্যাদেশ ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ ১০ থেকে ১১টি অধ্যাদেশ তারা (বিএনপি সরকার) আইনে পরিণত করবেন না। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ গুম প্রতিকার এবং প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারপতি নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রয়েছে।
 
এই জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল, সেটাই তারা রাখতে চায়।
 
তিনি বলেন, ড. মোহাম্মদ ইউনূস, আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ যে সকল উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে ছিলেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে। তারা তো এই অধ্যাদেশগুলো করেছিল। তো তারা কেন করেছিল, এখন যে বাতিল করা হচ্ছে, এগুলো নিয়ে তাদেরকে কথা বলতে হবে।
 
তিনি বলেন, ড. মোহাম্মদ ইউনুসকে মুখ খুলতে হবে। তারা অধ্যাদেশ করে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গিয়েছে। এখন এই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, আর যার যার ক্যারিয়ারে ফিরে যাবে, এটা কিন্তু হবে না। জনগণের কাঠগড়ায় তাদেরকেও দাঁড় হতে হবে।
 
তিনি বলেন, মানুষের রক্তের উপর দিয়ে আমরা তাদেরকে ক্ষমতা দিয়েছিলাম। তারা আমাদেরকে নিরাশ করেছে। কিন্তু যতটুকু অর্জন সেই সময় হয়েছে, সে অর্জন ধরে রাখার জন্য তাদেরকেও মাঠে নামতে হবে। ফলে ড. মোহাম্মদ ইউনুসসহ সহক উপদেষ্টাদের আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের রাজপথে নামার আহ্বান নাহিদের

রাহুলের মৃত্যুতে কড়া পদক্ষেপ প্রসেনজিতের

সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মৃত্যু

বাল্যবিবাহ করালে শুধু মামলা নয় বরং লাইসেন্স বাতিল : ত্রাণমন্ত্রী

বিএমইউতে ৮ শয্যার হাম ওয়ার্ড ও স্ক্রিনিং সেন্টার চালু