ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৬, ০৬:৩২ বিকাল

১৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী ট্রেনের কন্টেইনার লাইনচ্যুত হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর থেকে উদ্ধারকাজ শেষে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঢাকার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে আপাতত ঝুঁকি থাকায় ট্রেনগুলোকে সর্বোচ্চ  ১০ কিলোমিটার গতিতে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত রেললাইন ও সেতুর পূর্ণাঙ্গ সংস্কারকাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক গতিতে ফিরবে।

আরও পড়ুন

এর আগে, বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন মনতলা স্টেশন অতিক্রম করার পর ৬টি কন্টেইনার লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। দুর্ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এনে বৃহস্পতিবার ভোর থেকে উদ্ধারকাজ শুরু করা হয়। দীর্ঘ সময়ের চেষ্টায় লাইনচ্যুত বগিগুলো সরিয়ে লাইন আংশিক সচল করা সম্ভব হয়।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের ১৪ এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার নির্দেশ

শ্রমিক নিয়োগে ‘জিরো কস্ট’ নীতি, মালয়েশিয়ার বাজারে ফিরছে বাংলাদেশ

প্রতিশোধ নিতে আমরা বদ্ধপরিকর: মোজতবা খামেনি

হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

আজ ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়