ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৬, ০৪:২৪ দুপুর

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মসজিদের ইমামের মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মসজিদের ইমামের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে রমজান আলী (৭০) নামে এক মসজিদের ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯ টার দিকে সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (জিআরপি) জগদীশ চন্দ্র বসু।
 
নিহত রমজান আলী আলমডাঙ্গা উপজেলার বেতবাড়িয়া গ্রামের মৃত মুরাদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
 
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় অসাবধানতাবশত রমজান আলী ট্রেনের নিচে পড়ে যান। এতে ট্রেনে কাটা পড়ে শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
 
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (জিআরপি) জগদীশ চন্দ্র বসু জানান, রমজান আলী কৃষিকাজের উদ্দেশ্যে রেললাইন দিয়ে জমিতে যাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুপুরের দিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মসজিদের ইমামের মৃত্যু

ফ্রান্সের সহযোগিতা না পেয়ে ম্যাক্রোঁকে স্ত্রীর ঘুষি খাওয়া নিয়ে কটাক্ষ ট্রাম্পের

শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর কবরস্থানে হামলা-ভাঙচুরের অভিযোগ

কক্সবাজারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২

জ্বালানির কৃত্রিম সংকট

চলন্ত বাস থেকে পড়ে চালকের সহকারীর মৃত্যু