ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৬, ০৩:৪৮ দুপুর

এক লাফে এলপিজির দাম বাড়ল ৩৮৭ টাকা !

এক লাফে এলপিজির দাম বাড়ল ৩৮৭ টাকা !, ছবি: সংগৃহীত।

এপ্রিল মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে এলপিজির নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

আরও পড়ুন

দেশে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। এক লাফে ৩৬ টাকা বাড়িয়ে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ টাকা ৭৭ পয়সা। এর আগে গত ২ মার্চ সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছিল। এছাড়াও ভোক্তা পর্যায়ে ৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে এলপিজির দাম বাড়ল ৩৮৭ টাকা !

ইতালির জন্য মন খারাপ স্কালোনির!

বিশ্ব অটিজম সচেতনতা দিবস এবং আমাদের সচেতনতা!

ইরানের হামলায় সরে গেল মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন

ইডেনের ছাত্রীকে যৌন নিপীড়ন : জামিন পেলেন গায়ক অন্তু

গোপনে পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে চীন