ভিডিও মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ০৯:০৩ রাত

অসাংবিধানিক বলা হলে অতীতের গণভোট নিয়েও প্রশ্ন উঠবে: বিরোধী দলীয় নেতা

সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

গণভোটের ফল মেনে সংবিধান সংস্কারসহ অন্যান্য বিষয়ে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ) সংসদে গণভোট বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

 
শফিকুর রহমান বলেন, আমরা সবকিছু দেখেশুনে করেছি। গণভোট বিষয়ে বিএনপিও হ্যাঁ-তে ভোট দিতে বলেছে। আর গণভোটের দাবি স্বরাষ্ট্রমন্ত্রী সবার আগে করেছিলেন। আর এখন এটিকে অসাংবিধানিক বললে, অতীতের অনেক গণভোট নিয়ে প্রশ্ন উঠবে। সাংবিধানিক বা অসাংবিধানিক যাই বলেন, অনেক কিছু হয়েছে। আমরা সবাই মিলেই করেছি।
 
তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আমরা শপথ নিয়েছি। তার ব্যালট ছিল গণভোট। আদেশে তা স্পষ্ট উল্লেখ ছিল।
 
 
এ সময় স্ববিরোধী আচরণ না করার আহ্বান জানিয়ে জামায়াত আমির আরও বলেন, ঐকমত্য কমিশনে যারা ছিলেন, তারা নিজেদের তৈরি করা বিষয়ে স্ববিরোধিতা করতে পারেন না। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সংস্কার নিয়ে বিশেষ কমিটির প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখতে পারি। কারণ আমরা সংকট তৈরি নয়, নিরসন করতে এসেছি। বিরোধিতার জন্য বিরোধিতা করতে চাই না।
 
তবে কমিটিতে দুই দিক থেকে সমান সদস্য নিয়ে করার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কমিটির সদস্য নেয়া হলে, যে লাউ সেই কদুই হবে।
 
এ সময় জনগণের দাবি ও অভিপ্রায়কে মূল্যায়ন করারও আহ্বান জানান তিনি। শফিকুর রহমান বলেন, সরকারি দল-বিরোধী দল, স্থায়ী জিনিস না। সরকারি দল যারা ছিলেন, তারা এখন কোথাও নেই। জনগণের অভিপ্রায়কে সম্মান দিতে এখানে এসেছি। ৭৩ সালের পর বহু আদেশ আইনে রূপ নিয়েছে। সংবিধান এবং আইন মানুষের জন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় তিনদিন ধরে জ্বালানি তেল না পেয়ে সড়কে ৫ শতাধিক মোটরসাইকেল চালক

অসাংবিধানিক বলা হলে অতীতের গণভোট নিয়েও প্রশ্ন উঠবে: বিরোধী দলীয় নেতা

ফরিদপুর পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী