লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) সকালে লালমনিরহাট বুড়িমারী রেলরুটে উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মনির উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ আইয়ুব আলী ঘুম থেকে উঠে বাড়ির পাশের রেললাইনে গিয়ে শুয়ে পড়েন। এসময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী তার লাশ বাড়িতে নিয়ে যান।
আরও পড়ুনলালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তরসহ থানায় একটি ইউডি মামলা হয়েছে।
মন্তব্য করুন







