ভিডিও শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ০৩:০০ দুপুর

মুন্সীগঞ্জে জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জে জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় জহিরুল ইসলাম জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসানকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

আজ শনিবার (২৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নানাখী এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১১-এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার নাঈম উল হক।

আরও পড়ুন

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পূর্ববিরোধের জেরে বেকু হাসানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল জহিরুল ইসলাম জয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জয়ের বোন বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

শেষ মুহূর্তে পেনাল্টিতে ইংল্যান্ডকে জিততে দেয়নি উরুগুয়ে

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রংপুরে ঝড়-শীলাবৃষ্টি ফসলের ক্ষতি, বিদ্যুৎস্পৃষ্ট নিহত ১

কেন্দুয়ায় অবৈধভাবে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, কঠোর হুঁশিয়ারি তেহরানের