ভিডিও শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ মার্চ, ২০২৬, ০৬:১২ বিকাল

স্বাধীনতাবিরোধী সেই অপশক্তি নতুন চেহারায় হাজির হয়েছে: মির্জা ফখরুল

সংগৃহিত,স্বাধীনতাবিরোধী সেই অপশক্তি নতুন চেহারায় হাজির হয়েছে: মির্জা ফখরুল

মহান স্বাধীনতা দিবসের ৫৫ বছর পর বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও পাকিস্তানপন্থি সেই অপশক্তি আবারও নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠছে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, স্বাধীনতাকে সমুন্নত রাখতে এবং গণতন্ত্র রক্ষায় এখন সবাইকে অত্যন্ত সতর্কতার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে।
 
শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, সেই একই অপশক্তি আজ ভিন্ন মোড়কে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
 
তিনি দেশবাসীকে হুঁশিয়ার করে বলেন, ‘এই অপশক্তিকে রুখে দিতে হবে। এদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর যে কোনো আঘাত মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আরও পড়ুন

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের অতীতচারিতা বর্জন করতে হবে। কেবল পেছনের দিকে তাকালে চলবে না, বরং আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সামনে তাকাতে হবে।’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সব ষড়যন্ত্র ও অপশক্তিকে পরাজিত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতাবিরোধী সেই অপশক্তি নতুন চেহারায় হাজির হয়েছে: মির্জা ফখরুল

হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে নারী নিহত

শেরপুরে আবাসিক ভবনে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

বাগেরহাটে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, ৩০ বাড়িঘরে আগুন

কয়েক মিনিটের ব্যবধানে ইসরায়েলে দুই দফা মিসাইল ছুড়ল ইরান