ভিডিও শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ মার্চ, ২০২৬, ০২:৪৮ রাত

ভিয়েতনামের মাঠে বাংলাদেশের হতাশার হার

ছবি: সংগৃহীত, ভিয়েতনামের মাঠে বাংলাদেশের হতাশার হার

স্পোর্টস ডেস্ক : ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের কাছে ৩-০ ব্যবধানে হারল বাংলাদেশ। বৃহস্পতিবার ‎হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে প্রথমার্ধেই তিন গোল হজম করে হাভিয়ের কাবরেরার দল।

বাংলাদেশ একাদশ সাজিয়েছিল পাঁচ প্রবাসী ফুটবলার নিয়ে। হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম প্রথমার্ধে খেলেছে। তবে স্বাগতিক ভিয়েতনাম দলের আধিপত্যের কারণে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ।

অষ্টম মিনিটে কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন ডিফেন্ডার জায়ান আহমেদ, ফলে এগিয়ে যায় স্বাগতিক ভিয়েতনাম। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্যাম চুন মান। কর্নার থেকে আসা বল হেডে জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

৩৮ মিনিটে তৃতীয় গোলটি করেন নগুয়াইন হাই লং। দূর থেকে নেওয়া নিখুঁত শটে বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান ৩-০ করেন এই মিডফিল্ডার।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধে ভিয়েতনাম বেশ কয়েকটি বিপজ্জনক আক্রমণ করলেও বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ দৃঢ়তা দেখান। ৫২ মিনিটে রাফায়েলসনের একটি ভালো সুযোগ ঠেকানোর পর ৬৯ মিনিটে খুয়াত ভ্যান খাংয়ের শটও প্রতিহত করেন তিনি। একই মিনিটে হামজার ভুল পাস থেকে তৈরি হওয়া সুযোগে নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসায় বড় বিপদ থেকে রক্ষা পায় বাংলাদেশ। ৫৫ মিনিটে রক্ষণ সামলাতে গিয়ে ফাউল করায় হলুদ কার্ড দেখেন সাদ উদ্দিন।

ম্যাচের শেষ দিকে কিছুটা চাপ তৈরি করার চেষ্টা করে বাংলাদেশ। ৮৭ মিনিটে টানা দুটি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি হামজারা। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গেলেও আর জালের দেখা পায়নি। ফলে প্রথমার্ধের তিন গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিয়েতনাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিয়েতনামের মাঠে বাংলাদেশের হতাশার হার

যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান

৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন

এগার বছর পর মুখোমুখি ব্রাজিল-ফ্রান্স

কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন: এএসআইকে চোর