ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৬, ১১:১৯ রাত

সিরাজগঞ্জে যমুনা নদীতে অষ্টমী পূণ্যস্নান সনাতন ধর্মালম্বীদের মিলনমেলা

সিরাজগঞ্জে যমুনা নদীতে অষ্টমী পূণ্যস্নান সনাতন ধর্মালম্বীদের মিলনমেলা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা নদীতে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আচার ‘অষ্টমী পুণ্যস্ন্নান’। ভোরের আলো ফুটতেই যমুনা নদীর হার্ডপয়েন্টে নেমে আসে হাজারও পুণ্যার্থীর ঢল। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও ভক্তরা অংশ নেন এই ঐতিহ্যবাহী আয়োজনে।

সনাতন ধর্ম মতে, চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পবিত্র নদীতে স্ন্নান করলে জীবনের পাপক্ষয় হয় এবং আত্মার পবিত্রতা লাভ ঘটে। এই বিশ্বাস বহু শতাব্দী ধরে বাংলার গ্রামীণ জনপদে প্রচলিত। বিশেষ করে নদীমাতৃক বাংলাদেশে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও লোকজ সংস্কৃতি। যমুনা, ফুলজোড় নদীর তীরেও সেই প্রাচীন ধারারই প্রতিফলন দেখা যায়।

অষ্টমী স্ন্নানকে ঘিরে নদীতীরবর্তী এলাকায় বসে গ্রামীণ মেলা, যা এই অঞ্চলের লোকজ সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। মেলায় পাওয়া যায় মিষ্টান্ন, খেলনা, চুড়ি, প্রসাধনীসহ নানা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। শিশুদের জন্য নাগরদোলা, দোলনা ও বিভিন্ন খেলাধুলার আয়োজন উৎসবে যোগ করেছে বাড়তি আনন্দ।

আরও পড়ুন

সিরাজগঞ্জ ব্রাহ্মণ কল্যাণ সমিতির সভাপতি অশোক ব্যনার্জী বলেন, এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, আমাদের সামাজিক বন্ধনেরও প্রতীক। সবাই একসাথে স্ন্নান করে, পূজা-অর্চনায় অংশ নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাহিদা মোতাবেক পেট্রোল না পেয়ে ভোগান্তিতে মোটরসাইকেল আরোহীরা

সিরাজগঞ্জে যমুনা নদীতে অষ্টমী পূণ্যস্নান সনাতন ধর্মালম্বীদের মিলনমেলা

গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের মারধর জামায়াত কর্মী আটক

সিরাজগঞ্জ ১৭৫ বোতল স্কাফসহ গ্রেফতার ১

লালমনিরহাটে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি মনিরুল পুনরায় গ্রেফতার

নাটোরে নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে পাওয়ার গ্রিডের ২ কোটি টাকার যন্ত্রাংশ লুট