ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৬, ০৪:০৭ দুপুর

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শরীফুল ইসলাম (৩০) ও রাইসুল ইসলাম (৩০) নামে দুই পর্যটক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম।

পুলিশ জানায়, শরীফুল ও রাইসুল মোটরসাইকেলযোগে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। তাদের সঙ্গে আরও কয়েকজন বন্ধু আলাদা মোটরসাইকেলে কক্সবাজার যাচ্ছিলেন।

আরও পড়ুন

ওসি আরিফুল আমিন স্থানীয়দের বরাতে জানান, ভোরে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী লাল-সবুজ পরিবহন সার্ভিসের একটি বাস একই দিকগামী একটি মোটরসাইকেল ও ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করেছে। নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত

স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর শুভেচ্ছা

লাঙ্গলবন্দে মানুষের চাপে সোনারগাঁয় তীব্র যানজট

রাঙামাটিতে বাস উল্টে আহত ২০, হাসপাতালে ভর্তি ১০

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান : ট্রাম্প

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ইরানের