ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ মার্চ, ২০২৬, ০৮:৪৮ রাত

জয়পুরহাটের কালাইয়ে এক ব্যক্তিকে কুপিয়েছে মাদক কারবারিরা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে মাদক ব্যবসায়ী ও সেবীদের দৌরাত্ম্য বেড়েছে। মাদক বিক্রিতে বাধা দেওয়ায় গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের দেওগ্রাম জালাইগাড়ী মোড়ে মোশারফ হোসেন সাবু নামের এক ব্যক্তিকে কুপিয়ে যখম করে মাদক কারবারিরা। আহত মোশারফ হোসেন সাবু একই এলাকার মৃত মোজাম্মেল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, দেওগ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ক্রয়-বিক্রয় চললেও তা বন্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সাধারণ মানুষ একাধিকবার বিষয়টি পুলিশ প্রশাসনকে অবগত করলেও তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। ফলে মাদক কারবারিরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে।

তারা প্রকাশ্য মাদক ক্রয়-বিক্রয় করে চলেছে। গতকাল মঙ্গলবার রাতে মোশারফ হোসেন সাবু ওই রাস্তা হয়ে যাওয়ার সময় পুকুর পাড়ে মাদক লেনদেন করতে দেখে প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক বিক্রেতা ও তাদের সহযোগীরা তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে সাবুকে আঘাত করলে সে গুরুতর আহত হয়। এ সময় সাবুর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আরও পড়ুন

সাবুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত। আহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের কালাইয়ে এক ব্যক্তিকে কুপিয়েছে মাদক কারবারিরা

ইনস্টাগ্রাম চ্যাটে আর গোপনীয়তা রাখবে না মেটা

জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, আরও বাড়ানোর চেষ্টা হচ্ছে

বগুড়ার নন্দীগ্রামে ঈদযাত্রা ঘিরে অতিরিক্ত ভাড়া আদায় করায় দুটি বাস কাউন্টারে জরিমানা

অফিসার ক্যাডেট নেবে বিমান বাহিনী, এইচএসসি পাসেই আবেদন

পদ্মায় বাসডুবি : ২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার