চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের আকাশপথে অচলাবস্থা অব্যাহত থাকায়, এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার (২২ মার্চ) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এই তথ্য জানান। তিনি জানান, শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট।
এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনস-এর দুটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। একই সঙ্গে এয়ার অ্যারাবিয়ার একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে। তবে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ছয়টি অ্যারাইভাল ও চারটি ডিপার্চার ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে বলে জানান তিনি।
এদিকে সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনস-এর শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনও কাটেনি।
আরও পড়ুনগত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত মোট ১৬২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774178022.jpg)

_medium_1774173726.jpg)

_medium_1774172988.jpg)


