ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ মার্চ, ২০২৬, ০৪:১৪ দুপুর

যুক্তরাষ্ট্র ভ্রমণে আগ্রহীদের সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্র ভ্রমণে আগ্রহীদের সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন এমন ব্যক্তিদের জন্য সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সম্ভাব্য যাত্রা বিঘ্ন, চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি এবং নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ শনিবার (২১ মার্চ) দেওয়া এক বার্তায় দূতাবাস জানিয়েছে, যারা যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে চান, তারা নিশ্চিত করুন যে, সম্ভাব্য যাত্রা বিঘ্ন বা চিকিৎসাজনিত জরুরি খরচসহ নিজের ব্যয় বহন করার যথেষ্ট আর্থিক সামর্থ্য রয়েছে।

দূতাবাস আরও জানায়, ভিসা সাক্ষাৎকারে যথাযথ প্রস্তুতি নিয়ে আসা গুরুত্বপূর্ণ। সাক্ষাৎকারের সময় এমন প্রমাণপত্র সঙ্গে রাখা প্রয়োজন যা দেখাবে যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আপনি সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হবেন না।

আরও পড়ুন

বার্তায় সতর্ক করা হয় যে, ভুয়া নথি উপস্থাপন করা প্রতারণার শামিল, যার ফলে ভিসার জন্য অযোগ্য হয়ে পড়া সম্ভব এবং স্থায়ীভাবে ভিসার আবেদন থেকে বঞ্চিত হতে হতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ভ্রমণে আগ্রহীদের সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

আর্থিক অনিয়মের অভিযোগে কুষ্টিয়ায় এনসিপির দুই নেতাকে শোকজ

নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরাকের গোয়েন্দা সদরদপ্তরে ড্রোন হামলা

যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা

কিশোরগঞ্জে ঈদের দিন নিরাপদ বৃদ্ধাশ্রমে উপহার পাঠালেন ডিসি