ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ মার্চ, ২০২৬, ১০:১৬ দুপুর

বায়তুল মোকাররমে তৃতীয় জামাত অনুষ্ঠিত

বায়তুল মোকাররমে তৃতীয় জামাত অনুষ্ঠিত

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামজের তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত তৃতীয় জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন। প্রথম দুই জামাতের মতো তৃতীয় জামাতেও কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে জাতির কল্যাণে দীর্ঘ সময়ের মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ৭টায় জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের ইমামতিতে প্রথম জামাত এবং পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভীর ইমামতিতে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। 

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাতের প্রতিটিতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন এবং নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

আরও পড়ুন

তৃতীয় জামাত শেষে দোয়া ও মোনাজাতে আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাওয়া ছাড়াও দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করা হয়। দেশের উপর যেসব বালা-মুসিবত রয়েছে, তা থেকে বেঁচে থাকতে মহান আল্লাহর রহমত প্রার্থনা করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়তুল মোকাররমে তৃতীয় জামাত অনুষ্ঠিত

টাঙ্গাইলে ঈদগাঁ মাঠের নাম পরিবর্তন ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

কানায় কানায় পূর্ণ শোলাকিয়া ঈদগাহ

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

রাজধানীর মনিপুরে ঈদের নামাজ পড়লেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান