ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ফরিদপুরের কোতোয়ালি থানাধীন ডিগ্রির চর ইউনিয়নে বজ্রপাতে আজাহার শেখ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ (শুক্রবার, ২০ মার্চ) দুপুরের দিকে আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাহার শেখ একই এলাকার মৃত হাতেম শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ির পাশের ফাঁকা মাঠে বাঁধা গরু আনতে যান আজাহার শেখ। এ সময় গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুনখবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1774000031.jpg)



