ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ মার্চ, ২০২৬, ০১:৫১ দুপুর

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

নারায়ণগঞ্জের ফতুল্লায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।

আজ (শুক্রবার, ২০ মার্চ) সকালে ফতুল্লার লামাপাড়া এলাকায় এ উপলক্ষে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় লামাপাড়াস্থ হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসা প্রাঙ্গণে ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন। এতে বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে জামাতটি পরিণত হয় এক মিলনমেলায়।

ঈদের জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন। নামাজে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা ও সাভারসহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন।

আরও পড়ুন

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মুসল্লিরা এসময় মহান আল্লাহর নিকট করোনা-পরবর্তী বিশ্ব পরিস্থিতি থেকে স্থায়ী মুক্তি, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সব মানুষের কল্যাণ কামনা করেন।

জাহাগিরিয়া তরিকার অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে সময় মিলিয়ে ঈদ উদযাপন করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবারও তারা নির্ধারিত সময়ে ঈদের নামাজ আদায় করে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করেন।

স্থানীয়রা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ছিল স্বাভাবিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ায় একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

নর্দমা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাঙ্গায় রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১২