গুরুদাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫
নাটোরের গুরুদাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুলিশ সদস্যসহ অন্তত পাঁচ আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রসুনহাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে পুরো চাঁচকৈড় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে রয়েছেন— পুলিশের এএসআই আব্দুল আজিজসহ খলিফাপাড়া মহল্লার মান্নান সরদারের ছেলে নাঈম (৩২)। তবে সংঘর্ষে আরও কতজন আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অপরদিকে গভীর রাতে ছাত্রদল নেতার বাড়িতে হামলা করে প্রতিপক্ষরা।
আহত পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুনপুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গুরুদাসপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান বাবলু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারের সমর্থকদের মধ্যে বিরোধ ছিল। রাতে রসুন হাটে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে হাতাহাতি থেকে দুই পক্ষের সমর্থকদের মধ্যেপাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় এএসআই আজিজ আহত হন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1773982631.jpg)


