ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৬, ০৯:৩২ রাত

আসামের রাজ্যপালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আসামের রাজ্যপালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ভারতের আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। গত মঙ্গলবার (১৭ মার্চ) রাজ্যপালের বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানান গুয়াহাটিস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার জিকরুল হাসান ফাহাদ।
 
আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
 
 
সহকারী হাইকমিশন জানায়, সাক্ষাৎকালে রাজ্যপাল বাংলাদেশের নবনির্বাচিত সরকারের জন্য জনগণকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে।
 
 
সহকারী হাইকমিশনার রাজ্যপালকে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য তাকে আমন্ত্রণ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামের রাজ্যপালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বগুড়ায় ইফতার মাহফিলে সম্প্রীতির বন্ধন দৃঢ় করলো দৈনিক করতোয়া 

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

ভারতে শাকিরার কনসার্ট হঠাৎ স্থগিত

যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : মার্কিন গোয়েন্দা

দেশবাসীকে জামায়াত আমিরের ঈদুল ফিতরের শুভেচ্ছা