ভিডিও মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৬, ০৭:৫৯ বিকাল

ঢাবির নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ফুলেল শুভেচ্ছা না দেওয়ার অনুরোধ

ঢাবির নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ফুলেল শুভেচ্ছা না দেওয়ার অনুরোধ

ঢাবি প্রতিনিধি ; ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১১ (২) অনুযায়ী গত ১৬ মার্চ ২০২৬ তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
 
আজ (১৭ মার্চ )মঙ্গলবার অপরাহ্নে তিনি আনুষ্ঠানিকভাবে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। এসময় সদ্য-সাবেক উপাচার্য ড. নিয়াজ আহমদ খান তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
 
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রো-উপাচার্য, অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান এবং শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য দেন নবনিযুক্ত উপাচার্য। তিনি বলেন, আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করা এবং বিশ্বপরিমণ্ডলে এর পরিচিতি বাড়ানো হবে তার প্রধান লক্ষ্য। এ জন্য তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
 
তিনি আরও বলেন, ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার অনুকূল পরিবেশ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। সঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে পূর্ববর্তী উপাচার্যের গৃহীত উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন।
 
এদিকে, দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত উপাচার্যের পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। তাকে ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বা অন্য কোনো ধরনের উপহার প্রদান থেকে বিরত থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ফুলেল শুভেচ্ছা না দেওয়ার অনুরোধ

টাঙ্গাইলে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাতের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নেত্রকোনায় ঐতিহ্যবাহী বারুণী মেলা

ব্রহ্মপুত্র নদের ভয়াবহ নাব্য সংকট

অভিনেতা শামস সুমন মারা গেছেন