ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকসহ দুই যুবক আটক
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে পৃথক মাদক বিরোধী অভিযানে মাদকসহ শহিদুল ইসলাম(৪৫) ও আজিজুল ইসলাম(৩৮) নামে দুই জন যুবককে আটক করে জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলার নন্দগাঁও গনাগাছি গ্রামের যাদুরানা থেকে ধীরগঞ্জ বাজারগামী রাস্তায় ১১পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শহিদুলকে আটক করা হয়। সে ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে। একইদিন দুপুরে যাদুরানী বাজারে মসজিদের পাশে নির্মাণাধীন মার্কেটের সিড়ির নিচ থেকে ৪০ গ্রাম শুকনা গাঁজাসহ আজিজুলকে আটক করা হয়। সে নন্দগাঁও গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।
আরও পড়ুনহরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ১১ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজাসহ তাদের থানায় নিয়ে আসে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) তাদের বিরুদ্ধে হরিপুর থানায় মামলা দায়ের করে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


_medium_1773753666.jpg)
_medium_1773753022.jpg)
_medium_1773751327.jpg)
_medium_1773750072.jpg)
_medium_1773749475.jpg)

