যাত্রী সেজে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই
টাঙ্গাইলের সখীপুরে যাত্রী সেজে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার (১৬ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাথার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা অটোরিকশাচালক সুলতান মিয়াকে (৫৫) নেশাজাতীয় দ্রব্য প্রয়োগে অচেতন করে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। বর্তমানে তিনি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো তিনি দুপুরে অটোরিকশা নিয়ে বের হলেও ইফতারের সময় বাড়ি না ফেরায়স্বজনরা উদ্বিগ্ন হয়ে খোঁজ শুরু করেন। পরে এক অটোরিকশাচালকের মাধ্যমে জানা যায়, যাত্রীবেশে কয়েকজন অটোরিকশা ভাড়া নেয়। একপর্যায়ে তারা নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সুলতান মিয়াকে অচেতন করে পাথার চৌরাস্তা এলাকায় ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে গেছে।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আরও পড়ুনউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবু বকর জানান, বিশেষ ধরনের কেমিক্যাল বা নেশাজাতীয় দ্রব্য প্রয়োগে তাকে অচেতন করা হয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1773739543.jpg)






