ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৬, ০৬:৪৩ বিকাল

তারাকান্দায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

তারাকান্দায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় বাড়ির আঙিনার পানি ভর্তি গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদারিকেল গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে অলি (২) এবং রাসেল মিয়ার দেড় বছরের মেয়ে রুবি আক্তার।

আজ সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদারিকেল গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে , সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ির উঠানে খেলছিল শিশু দুটি। কিছু সময় পর তাদের উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল প্রায় ১০টা ৪৯ মিনিটের দিকে শিশু দুটির মা রুমা আক্তার ও তামান্না আক্তার বাড়ির পূর্ব পাশে আঙিনার একটি পানিভর্তি গর্তে গিয়ে দেখেন, অলি ও রুবি পানিতে ভাসমান অবস্থায় পড়ে আছে।

পরে দ্রুত তাদের উদ্ধার করে মোটরসাইকেলে করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। পরিবারের ধারণা, খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে শিশু দুটি বাড়ির পূর্ব পাশে থাকা পানিভর্তি গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই শিশুর মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতে প্রায় ১৪৩ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুদক

তারাকান্দায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

বেশি কোলে নিলে কি শিশুর স্বভাব নষ্ট হয়? যা বলছে গবেষণা

জনবল নেবে মেঘনা গ্রুপ, থাকছে না বয়সসীমা