ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৬, ০৪:৫৯ দুপুর

শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মাদারীপুর জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন সন্ন্যাসীচর খলিফাকান্দি এলাকায় এক ব্যক্তির অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সন্ন্যাসীচর ইউনিয়নের খলিফাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় যুবক সজিব তালুকদার ও কয়েকজন জানায়, সকাল ১১টার দিকে ওই এলাকার বন্ধ থাকা মদিনা ফিলিং স্টেশনে একজন মানুষ অসুস্থ ও অজ্ঞান হয়ে পরে থাকতে দেখেন তারা। তার গালে সামান্য আঘাতের চিন্হ রয়েছে। তার বয়স আনুমানিক ৪৫। ধারনা করা হচ্ছে তিনি উত্তর বঙ্গের লোক। শরীরে জামা পড়া না থাকায় পাগল বা মানসিক প্রতিবন্ধি বলে মনে হচ্ছে। রাস্তার পাশে কোনভাবে আঘাত পেয়ে অজ্ঞান হয়েছে বলে ধারনা করছে পুলিশ ও এলাকাবাসী। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

পরে এলাকাবাসী লোকজন হাইওয়ের থানা পুলিশকে জানালে, পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। 

আরও পড়ুন

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ট্রিপল নাইনে খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে তার মৃত্যু হয়। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আমির

গাজীপুরে গাছা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

শীর্ষ ১০ ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

হবিগঞ্জে ১৬০ মুরগি লুটের অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার