ভিডিও রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৬, ০৭:০২ বিকাল

‘রাক্ষস’-এ নায়ক সিয়াম, খলনায়কও সিয়াম

সিয়াম

বিনোদন ডেস্ক : অবশেষে অন্তর্জালে উন্মুক্ত হলো এবার ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘রাক্ষস’-এর ট্রেলার। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। ট্রেলারে রহস্য, থ্রিল ও অ্যাকশনের মিশেলে তৈরি এক অন্ধকার জগতের আভাস মিলেছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। ট্রেলারের শুরুতেই দেখা যায় উত্তেজনাপূর্ণ কিছু দৃশ্য, কোথাও ভয়, কোথাও তাড়া, আবার কোথাও অদ্ভুত এক রহস্যের ইঙ্গিত। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত দ্বন্দ্ব, যেখানে মানবিকতা আর ভয়াবহতার মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে আছে গল্পটি।

অন্যদিকে এই ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। তবে ট্রেলারের সবচেয়ে আলোচিত মুহূর্তটি এসেছে একেবারে শেষ দিকে। কয়েক সেকেন্ডের জন্য পর্দায় দেখা যায় টাক মাথা, শরীরজুড়ে ট্যাটু করা এক ভয়ংকর ভিলেনকে। তার ইশারা, হাঁটার ভঙ্গি আর উপস্থিতিই যেন পুরো ট্রেলারের আবহকে আরও ভয়ংকর করে তোলে। কিন্তু কে এই অভিনেতা সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নেটিজেনদের মনে। কেউ বলছেন এটি নতুন কোনো মুখ, আবার কেউ মনে করছেন পরিচিত কোনো অভিনেতাকে সম্পূর্ণ ভিন্ন লুকে হাজির করা হয়েছে। নির্মাতারা এখনো এ বিষয়ে মুখ খোলেননি, ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তবে চমকপ্রদ খবর হলো, রহস্যময় সেই ভিলেন আর কেউ নন, সিয়াম আহমেদই। প্রস্থেটিক মেকআপ দিয়ে একদমই অন্যরকমভাবে পর্দায় হাজির করা হচ্ছে তাকে, এমনটাই নিশ্চিত হওয়া গেছে একাধিক ঘনিষ্ট সূত্রে। জানা গেছে, সিনেমাটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদকে অর্থাৎ গল্পের নায়কও সিয়াম, মূল খলনায়কও সিয়াম। ট্রেলারের শেষের দিকে সেই রহস্যময় ভিলেন ইতিমধ্যেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে চলে এসেছেন। এখন দেখার বিষয়— বড় পর্দায় সেই ‘রাক্ষস’-এর আসল চেহারা কেমনভাবে উন্মোচিত হয়। মেহেদী হাসান হৃদয় পরিচালিত অ্যাকশন, থ্রিল ও রহস্যে মোড়া ‘রাক্ষস’ ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রাক্ষস’-এ নায়ক সিয়াম, খলনায়কও সিয়াম

চাঁদপুরে সিলিন্ডার বিস্ফোরণে টহল পুলিশের গাড়িতে আগুন

নান্দাইলে দুই হাজার কেজি ভিজিএফ চাল জব্দ

মাদারীপুরে গৃহবধূ সাথী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

দিনাজপুরের চিরিরবন্দরে ২ মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

ঢাবি প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদের মায়ের ইন্তেকালে উপাচার্যের শোক