ভিডিও রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৬, ০৩:৫৯ দুপুর

ইরানকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করছে রাশিয়া: জেলেনস্কি

ইরানকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করছে রাশিয়া: জেলেনস্কি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলার জন্য ইরানকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করছে রাশিয়া। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলায় ইরান রাশিয়ায় তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে। বিষয়টি ‘শতভাগ সত্য’। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সা¤প্রতিক কয়েকটি হামলার সঙ্গেও শাহেদ ধরনের ড্রোনের সংশ্লিষ্টতার কথা উঠেছে। তবে এসব ঘটনায় ব্যবহৃত ড্রোন ঠিক কোথায় তৈরি হয়েছে, তা স্পষ্ট নয়। শাহেদ ড্রোন প্রথম তৈরি করে ইরান। ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের তুলনায় কম খরচে তৈরি হওয়ায় এই ড্রোন দ্রুত সামরিক ক্ষেত্রে জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর এই ড্রোন ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

আরও পড়ুন

ইউক্রেনের দাবি, ২০২২ সালের শেষ দিক থেকে রুশ বাহিনী হাজার হাজার শাহেদ ড্রোন ব্যবহার করেছে। শুরুর দিকে ইরান এসব ড্রোন সরবরাহ করলেও পরে রাশিয়া নিজ দেশেই একই ধরনের ড্রোন তৈরি শুরু করে। এরপর অন্য অনেক দেশের সামরিক বাহিনীতেও শাহেদ ধরনের ড্রোন ব্যবহারের প্রবণতা দেখা যায়।  এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে শাহেদ ধরনের ড্রোন ব্যবহার করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করছে রাশিয়া: জেলেনস্কি

বৈদেশিক মুদ্রা উপার্জনকারী প্রবাসীদের অবহেলিত জীবন

বাগেরহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

বগুড়ার শাজাহানপুরে তিনতলার ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজবাড়ীতে আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

পরিশুদ্ধতায় সাম্যের অনন্য দৃষ্টান্ত ঈদুল ফিতর