ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৬, ০৯:৪৬ রাত

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

নোয়াখালী জেলা শহর মাইজদীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।  
 
আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে শহেরর পুরাতন বাসষ্টন্ড এলাকায় প্রধান সড়কে লাল সবুজ বাসে এ তল্লাশি চালানো হয়।  
 
গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের প্রয়াত আবদুল মান্নান ক্যাশিয়ারের ছেলে মহিউদ্দিন জাহাঙ্গী (৬৩) ও তার সহযোগী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খিলগাঁও এলাকার নাসিরের টেকের প্রয়াত আবুল কাশেমের ছেলে মো.মিলন (৫০)।
 
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত সরকার শুভ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিএনসি সদস্যরা মাইজদীতে কক্সবাজার থেকে সোনাপুরগামী ঢাকা মেট্রো-ব-১৩-২৩৭০ নম্বরের ‘লাল-সবুজ’ বাসে তল্লাশি চালায়। এসময় যাত্রীবেশে থাকা সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 
সুব্রত সরকার শুভ বলেন, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা এনে নোয়াখালীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই ১৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
 
অপরদিকে মো. মিলনের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালের ৫ জুলাই চট্টগ্রামের কোতোয়ালি থানায় ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। 
 
এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে নামবে ১১ দল

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু, ছেলেসহ আহত ২

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

আশাশুনিতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফয়সালকে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার