ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৬, ০৪:১১ দুপুর

ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা হাসপাতালে ভর্তি

ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা হাসপাতালে ভর্তি

বরিশালের আগৈলঝাড়ায় ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শামচুল হক ফকির (৬৩) গুরুতর আহত হয়েছেন। তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার বাকাল বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শামচুল হক ফকিরের ঘরে স্ত্রী থাকার পরও দীর্ঘদিন ধরে পাশের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্ত্রী একাধিকবার স্বামী শামচুল হক ফকিরকে এ বিষয়ে নিষেধ করেন। এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে একাধিকবার মারধরের ঘটনা ঘটেছিল। তার পরও শামচুল হক ফকির বৃহস্পতিবার রাতে স্ত্রীর কাছে বসে মোবাইলে ওই নারীর সঙ্গে কথা বলেন।

বাবার পরকীয়ার ঘটনা জানতে পেরে শুক্রবার দুপুরে শামচুল হক ফকিরকে বাকাল বাজারে এ বিষয়ে জিজ্ঞাসা করেন ছেলে সাইরুল ইসলাম রনি। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় ছেলে রনি তার বাবার ওপর হামলা করে গুরুতর আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শামচুল হক ফকিরের স্ত্রী সাংবাদিকদের বলেন, আমার স্বামী পরকীয়ায় আসক্ত। তাকে নিষেধ করার পরও আমার কথা শোনেনি। এ নিয়ে আমাকে একাধিকবার মারধর করেছে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য বিনয় ভূষণ বৈরাগী বলেন, তাদের পারিবারিক সমস্যা রয়েছে। আমি ২০২৪ সালের ৫ আগস্টের পর কোনো ঘটনা শুনতে যাইনি বা সমাধান করিনি।

আরও পড়ুন

এ ব্যাপারে ছেলে সাইরুল ইসলাম রনির মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে শামচুল হক ফকির বলেন, সাইরুল ইসলাম রনি আমার কাছে টাকা চাইলে আমি দিইনি। তাই আমাকে মারধর করেছে। আমি সুস্থ হয়ে মামলা করব।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ তখনই বন্ধ হবে, যখন আমি অন্তর থেকে অনুভব করব : ট্রাম্প

ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা হাসপাতালে ভর্তি

ভিয়েতনাম ম্যাচে থাকছেন হামজা

একযোগে ইসরায়েলে আঘাত হানলো ইরানের ৩০টি ক্ষেপণাস্ত্র 

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী